• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

গোবিন্দগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার

   ১৫ জুলাই ২০২৫, ০২:১৪ পি.এম.
গোবিন্দগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা থেকে অপ্রত্যাশিতভাবে ফাঁস হয়ে যায় গাঁজার একটি বড় চালান। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় ৭ কেজি গাঁজা, আটক করা হয় এক পাচারকারীকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ  মহাসড়কের হাসপাতাল মোড়ে মোটরসাইকেলে থাকা একজন ব্যক্তি একটি কুকুরকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগটি ছিটকে পড়ে যায়। ব্যাগ ছিটকে গেলে গাঁজার  দৃশ্যপট চোখে পড়লে, উপস্থিত  অজ্ঞাত জনতা  ব্যাগটি  তল্লাশি করলে বেরিয়ে আসে ৭ কেজি গাঁজা।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহীকে আটক করে পুলিশে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ আসামিকে আটক করে থানায় নিয়ে যান।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের এমন সচেতনতামূলক পদক্ষেপে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার