• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নির্বাচন বানচাল করতেই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে: দুদু


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০১:১৭ পি.এম.
শেয়ার করুন 0
বক্তব্য দিচ্ছেন শামসুজ্জামান দুদু । ছবি : সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন শামসুজ্জামান দুদু । ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে যেন গণতন্ত্রের উত্তরণ না হয়; নির্বাচন যেন না হয় তার জন্য মিটফোর্ডের হত্যাকান্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি আরো অভিযোগ করেন, চাঁদপুরে মসজিদে ইমামের উপর হামলা, খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা সবই  একই উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে এক সভায় তিনি এসব কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, মিটফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা জানাই। আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অবিলম্বে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

তিনি বলেন, যে ছেলেটি নিহত হয়েছে সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই হত্যাকান্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ না হয়। নির্বাচন যেন না হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই। যারা নির্বাচন পিছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে না। 

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে। বাংলাদেশের স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি যদি না হয় তাহলে যারা বাধা দেবে তাদের নাম ইতিহাসে লেখা থাকতে হবে স্বৈরাচারের দোসর বলে।

তিনি বলেন, বিএনপি'র বিরুদ্ধে যারা কথা বলছেন,শ্লোগান দিচ্ছেন তাদের বলবো বুঝে শুনে কথা বলবেন। এদেশের গণতন্ত্রের জন্য বিএনপির যে রক্ত দিয়েছে তা অপূরণীয়। বাংলাদেশের গণতন্ত্র বর্তমানে স্বৈরতন্ত্রের হাতে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে আহ্বান জানাই।

 সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,উন্মুক্ত গণতন্ত্র পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমী সহ প্রমুখ ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন