• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম

   ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৩ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি 

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠিতে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে কর্মসূচিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে বাধাগ্রস্ত হয়।

পিরোজপুরের কর্মসূচি শেষে রাজাপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝালকাঠির উদ্দেশে রওনা হন। প্রথমে তারা কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং তাঁর কবর জিয়ারত করেন। এরপর শহরের ফায়ার সার্ভিস মোড় হয়ে প্রধান সড়কে শোভাযাত্রার পরিকল্পনা থাকলেও ছাত্রদের বাধার মুখে ভিন্ন রুটে তা পরিচালনা করতে হয়।

প্রথমে শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা করার কথা থাকলেও অন্তত দুটি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শোভাযাত্রার পথরোধ করেন। পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত কাপড়িয়া পট্টি এলাকার একটি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন এনসিপি নেতারা।

সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন, “একটি সফল গণ-অভ্যুত্থানের পরও যেন আমরা আবার পুরনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানিং রাজনীতিতে একটি নতুন ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনাবিরোধী। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, ডা. মাহমুদা মিতু, আমি তো মিতু, মশিউর রহমানসহ অনেকে। 

তাঁরা বলেন, “নতুন রাষ্ট্রব্যবস্থা গড়তে হলে শোষণমূলক সংস্কৃতি ও সুবিধাবাদী রাজনীতির সঙ্গে কোনো আপস চলবে না। ‘জুলাই সনদ’-এর মধ্য দিয়েই জাতির মুক্তির পথ রচিত হবে।”

সমাবেশ শেষে ঝালকাঠি ত্যাগ করার সময় ফের প্রতিরোধের মুখে পড়েন এনসিপি নেতারা। শিক্ষার্থীরা তাদের গাড়িবহর আটকে দিয়ে অভিযোগ করেন, ঝালকাঠির এনসিপি ইউনিটে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অতীতে দখলদারিত্ব ও দমন-পীড়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “ঝালকাঠির এনসিপির প্রধান সমন্বয়ক আমাদের সঙ্গে কোনো সমন্বয় না করেই আওয়ামী লীগের লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। কমিটি গঠনের সময় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির ঝালকাঠি জেলা শাখার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কমিটি গঠনের আগে-পরে আন্দোলনের সঙ্গে যুক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।”

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার