• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

গাজায় ইসরায়লী বিমান হামলা, নিহত ১৭


প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসকরা বলেছেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় অঞ্চলে বোমাবর্ষণ বাড়িয়েছে এবং উত্তর ও দক্ষিণে ট্যাংকগুলো আরও গভীরে প্রবেশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

উত্তর গাজা উপত্যকায় বেইত লাহিয়ায় কামাল আদওয়ানের একটি বাড়িতে ও হাসপাতালের কাছে দুটি আলাদা বিমান হামলায় ছয়জন এবং দক্ষিণে খান ইউনিসে একটি মোটরসাইকেল বোমা হামলায় চারজন নিহত হয়েছেন।

গাজা উপত্যকার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি নুসেইরাতের একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বিমানগুলো। মসজিদের বাইরের রাস্তাগুলোতেও বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে সেনারা। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই সব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

চিকিৎসকরা বলেছেন, নুসিরাতের পশ্চিমাঞ্চলে ট্যাংকের গোলাগুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও অপরজন শিশু। এছাড়া, কাছাকাছি একটি বাড়িতে বিমান হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

বাসিন্দারা জানিয়েছেন, মিসরের সীমান্তবর্তী রাফাহ শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আরও গভীরে প্রবেশ করেছে ট্যাংকগুলো।

রাতভর গাজায় ও বৃহস্পতিবার ভোরের দিকে লড়াইয়ের বিষয়ে ইসরায়েলের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষে গাজায় ১৩ মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত হামলায় প্রায় ৪৪ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। গাজার কর্মকর্তাদের মতে, অন্তত একবার করে হলেও গাজার প্রায় সব বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন সশস্ত্র যোদ্ধাদের হামলার প্রতিক্রিয়ায় এই যুদ্ধ শুরু হয়েছিল। ইসরায়েলের তথ্যমতে, হামাসের হামলায় দেশটির ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান যোদ্ধারা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু