• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি

   ১৩ জুলাই ২০২৫, ০১:১৮ পি.এম.
মিটফোর্ড চত্বর। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মিটফোর্ড হাসপাতাল চত্বরে নিরাপত্তা সংকটের প্রতিবাদে এক দিনের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সংহতি জানিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।

শনিবার রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) মিটফোর্ড শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্মবিরতির ঘোষণা দিয়ে জানানো হয়, ‘আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ক্যাম্পাস ও হাসপাতালজুড়ে বিরাজমান নিরাপত্তাহীন পরিস্থিতির প্রতিবাদে রবিবার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতিতে যাচ্ছি। এ কর্মসূচিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও কর্মসূচির পরিকল্পনা নেওয়া হবে।

এর আগে, হাসপাতাল প্রাঙ্গণে সংঘটিত এক হত্যাকাণ্ড ঘিরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ইন্টার্ন চিকিৎসকরা একটি স্মারকলিপি দেন। তাতে বলা হয়, গত ৯ জুলাই আনসার ক্যাম্পের সামনে বর্বরোচিত একটি হত্যাকাণ্ড ঘটে, যা তাদের মানবিকভাবে নাড়িয়ে দিয়েছে। ওই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

স্মারকলিপিতে নিরাপত্তা জোরদারে বেশ কিছু দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন, সশস্ত্র আনসার বাহিনী নিযুক্ত করা এবং প্রতিটি প্রবেশপথে আনসার সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ