• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

জান্তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত মিয়ানমারের বিদ্রোহীরা


প্রকাশ:  ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

মিয়ানমারের জান্তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির একটি বিদ্রোহী গোষ্ঠী। চীনের সীমান্তবর্তী এলাকার এ বিদ্রোহীরা বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে আসছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জান্তার লড়াইরত শক্তিশালী বিদ্রোহী জোটের অংশ তান ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে। তারা চীনের সীমান্তবর্তী এলাকায় জান্তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।

সোমবার গোষ্ঠীটি এ আলোচনায় বসার কথা জানিয়েছে। প্রতিবেশী দেশ চীনের পক্ষ থেকে অব্যাহতভাবে বিদ্রোহীদের চাপের মধ্যে এ ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। তারা দীর্ঘদিন ধরে আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে।

২০২১ সালে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জান্তা। এরপর থেকে দেশটিতে অস্থিতিশীলতা শুরু হয়েছে। প্রথমে প্রতিরোধ আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা একাধিক ফ্রন্টে সশস্ত্র বিদ্রোহীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

টেলিগ্রামে এক ‍বিবৃতিতে টিএনএলএ জানিয়েছে, তারা উত্তরাঞ্চলীয় শান রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলা বন্ধ চায়। এছাড়া গোষ্ঠীটি আলোচনায় বসতে আগ্রহ ও চীনের মধ্যস্থতা প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

টিএলএনএর মুখপাত্র লওয়ে ইয়াই ও বলেন, আমাদের বেসামরিক নাগরিকরা বিমান হামলা এবং অন্যান্য অসুবিধায় ভুগছে। সুতরাং, আমাদের একটি উপায় খুঁজে বের করতে হবে।

মিয়ানমারে অপারেশন ১০২৭ নামে অভিযান শুরু করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। এ অভিযানের অন্যতম অংশ হলো টিএনএলএ। গোষ্ঠীগুলোর এ হামলা জান্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাদের হামলার ফলে বেশ কয়েকটি শহর ও সামরিক পোস্টের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী।

তবে জোটের অন্য সদস্য আরাকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান