• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

যাদের জামানত বাতিল হবে তারাই পিআর পদ্ধতি চায়: খোকন

   ১২ জুলাই ২০২৫, ০১:১৭ পি.এম.
অনুষ্ঠানে কথা বলছেন খায়রুল কবির খোকন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে কথা বলছেন খায়রুল কবির খোকন। ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, রাজনীতিতে যারা এতিম, নির্বাচনে অংশ নিয়ে যাদের জামানত বাতিল হবে তারাই সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না, দল তা ঠিক করে দিবে এমন কালচার অনেক পিছিয়ে রয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খোকন বলেন, ইভিএম যেমন বির্তকিত ছিল ভোট চুরির মেশিন হিসেবে, পিআর ঠিক একই বিষয়। এ বিষয়ে জনগণ যেমন-তেমন নেতারাই অনেকে বুঝে না, আমরা অনেকেই বুঝি না পিআর কী ? সংখ্যানুপাতিক বির্তক সৃষ্টি করে নির্বাচনকে তারা দীর্ঘায়িত করতে চায়। তারা জানে নিবার্চন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণ মূলক হলে বিএনপি বিজয় লাভ করবে, তাই তাদের ঘুম হারাম।
 
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ভিপি জলিল, ফারুক উদ্দীন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চু।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল ইসলাম খান
বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের ১০ জরুরি নির্দেশনা
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর