• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও

সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৫, ০৯:২৮ পি.এম.
সিলেট নগরের হোটেল গোল্ডেন সিটিতে ১৯টি সংসদীয় আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১১ জুলাই) বিকালে সিলেট নগরের হোটেল গোল্ডেন সিটিতে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের এক মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রতিষ্ঠাকালীন মহাসচিব, ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

উপস্থিত ছিলেন- আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এএ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।

খেলাফত মজলিস মনোনীত প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে অধ্যাপক ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ মাওলানা আবদুল কাদির, সিলেট-১ আসনে মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে মাওলানা দিলওয়ার হোসেন, সিলেট-৪ আসনে আলী হাসান ওসামা, সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে মাওলানা সাদিকুর রহমান, মৌলভীবাজার-১ আসনে মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনেদ, হবিগঞ্জ-১ আসনে মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে দলের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট সরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির