• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফরিদা পারভীনের অসুস্থতার খোঁজ নিলেন খালেদা জিয়া

   ১১ জুলাই ২০২৫, ০৩:২২ পি.এম.
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি- ভিওডি বাংলা

ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের অসুস্থতার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার (১১ জুলাই) বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে মহাখালীর এই হাসপাতালে পাঠিয়ে তিনি ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খবর নেন। বেগম জিয়া অসুস্থ ফরিদা পারভীনের আশু আরোগ্য কামনা করেন। এর আগে গত ৯ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

তিনি সেখান থেকেই সরকারের আইন ও সংস্কৃতি দুই উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে শিল্পীর চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের উদ্যোগ কামনা করেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক