• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কুমারখালীতে বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধণা প্রদান

   ১০ জুলাই ২০২৫, ০৯:০৭ পি.এম.
কুমারখালীতে বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধণা । ছবি : সংগৃহিত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: 

৩৭ তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৫ এ কুষ্টিয়ার কুমারখালী থেকে বিজয়ী পাঁচজনকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম নান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন প্রমুখ।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ২০০ মিটার চিত সাঁতারে তৃতীয় স্থান অর্জন করেছেন মোছা. সোহানা খাতুন, ১০০ মিটার মুক্ত সাঁতারে তৃতীয় হয়েছেন মো. কামরুজ্জামান, ২০০ মিটার বুক সাঁতারে তৃতীয় হয়েছেন মো. শাওন শেখ, ১০০ মিটার মুক্ত সাঁতারে তৃতীয় হয়েছেন মো. আকাশ হোসেন এবং ১০০ মিটার চিত সাঁতারে তৃতীয় হয়েছেন রায়হান হিমেল। ভবিষ্যতে এধরণের প্রতিযোগিতায় উৎসাহ প্রদান এবং পড়াশোনার পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বিজয়ীদের সংবর্ধণা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

সাঁতারু সোহানা খাতুন বলেন, গতবছর ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার মুক্ত সাঁতারে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেছিলাম। এবার ২০০ মিটার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেক সাঁতারু তৈরি করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন,  ভবিষ্যতে এধরণের প্রতিযোগিতায় উৎসাহ প্রদান এবং পড়াশোনার পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বিজয়ীদের সংবর্ধণা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়াও মানসম্মত ক্রীড়া সামগ্রীর জন্য পর্যাপ্ত বরাদ্দের ব্যবস্থা করা হবে।

ভিওডি বাংলা/ মোশারফ হোসেন/ এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার