• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

৭ মাস পর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

   ১০ জুলাই ২০২৫, ০৭:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

হিলি প্রতিনিধি
দীর্ঘ সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টায় ভারত থেকে মরিচবোঝাই দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে।

ভারতের ঝারখান রাজ্য থেকে গঙ্গেস্বরি ইন্টারন্যাশনাল নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান মরিচ রপ্তানি করছে। আর হিলি বন্দরের এন.পি ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করে।

দেশের বাজারে সম্প্রতি কাঁচা মরিচের দাম ঊর্ধ্বগতি হওয়ায় আমদানি শুরু করেছেন বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি হয়েছিল।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, সম্প্রতি দেশে অতিবৃষ্টি আর বন্যার কারণে মরিচ ক্ষেত নষ্ট হয়ে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।

তাই ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে।

এদিকে আমদানির খবরে হিলি বন্দর এলাকায় পণ্যটির দাম কমেছে কেজিতে ২০ টাকা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার