• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

কুড়িগ্রাম

রৌমারীতে মাদক প্রতিরোধ কমিটির পরিচিতি ও আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি    ১০ জুলাই ২০২৫, ০৭:৪১ পি.এম.
রৌমারী উপজেলায় মাদক প্রতিরোধ কমিটির পরিচিতি ও আলোচনা সভা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদক প্রতিরোধ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৪ টায় রৌমারী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল হাই। সভা পরিচালনা করেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা। নবগঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে মাদকের কুফল, প্রতিরোধে করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একে প্রতিরোধ করতে হলে সমাজের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, কমিটির সরকার নুরুল ইসলাম যুগ্ম আহবায়ক, আবুল কালাম আজাদ, মোশাররফ হোসেন লিটন, আহসান হাবীব সাদাসহ প্রমুখ। 

আহ্বায়ক আব্দুল হাই বলেন, আমরা রৌমারী উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করতে চাই। এজন্য তরুণ সমাজ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতা এবং সাংবাদিকদের একযোগে কাজ করতে হবে। কমিটির পক্ষ থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন, বিদ্যালয়ভিত্তিক সেমিনার ও স্থানীয় পর্যায়ে সভা-সেমিনারের আয়োজন করা হবে।

সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা বলেন, আমরা শুধু আলোচনা নয়, বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে চাই। মাদকের উৎস বন্ধ, মাদকসেবীদের কাউন্সেলিং এবং তথ্যভিত্তিক অভিযানের সহায়তায় কাজ করব।

আলোচনা শেষে মাদক প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ করার জন্য একটি কর্মপরিকল্পনা গৃহীত হয়। সভার মাধ্যমে সকলে মাদকবিরোধী প্রচারণাকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার