• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

জুলাই ঘোষণাপত্র নিয়ে নাহিদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৫, ০৫:৪৫ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে ৩ আগস্টের মাঝে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে সারাদেশের ছাত্র জনতাকে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  

বৃহস্পতিবার (১০ জুলাই) মাগুরা শহরের ভায়না মোড়ে দলীয় পদযাত্রায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে দলটির কেন্দ্রীয় নেতারাও এই কর্মসূচিতে অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের মৌলিক সংস্কারে জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা চলছে। এসময় ৩ আগস্ট সবাইকে শহীদ মিনারে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যেকোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে।

এ সময় দুর্নীতি-চাঁদাবাজমুক্ত মাগুরা গড়ে তোলার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে, ঝিনাইদহ সফর শেষে দুপুরে মাগুরা পৌঁছায় এনসিপি নেতাদের বহর।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক