• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মাদারীপুর প্রতিনিধি    ৯ জুলাই ২০২৫, ০৩:৩৮ পি.এম.

“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে এই মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। পরে একটি র‌্যালি বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

র‍্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা উপস্থিত সবাইকে নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণের আহবান জানান। এসময় উপস্থিত সকলের মাঝে বন বিভাগের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন মাদারীপুরের জপলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার উপপরিচালক মো. হাবিবুল আলম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার