• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

   ৯ জুলাই ২০২৫, ০২:২৮ পি.এম.

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ নওখাদা গ্রামে কয়েকটি শিয়াল হানা দেয়।

রাত ৮টার দিকে নওখাদা গ্রামের বাসিন্দা শান্তি খাতুন (৪০) ঘরের পেছনে গেলে একটি শিয়াল তার পায়ে কামড়ে দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর গ্রামের এক কলেজছাত্র শাহারুল (২৪) ও অন্তর (১৬) কে  শিয়াল কামড় দেয়। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে আলেয়া খাতুন (৪৫) কে শিয়াল কামড়ায়।

আহত চারজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে নওখাদা গ্রামের কৃষক আজাহার আলীর গোয়াল ঘরে শিয়াল ঢুকে ৫টি গরুকে কামড়ে দিয়েছে।

নওখাদা গ্রামের বাসিন্দা লালচাঁদ আলী বলেন, ‘শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান জানান, পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের মানুষ ও গবাদিপশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু