• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫ নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

মাদারীপুরে ইমামদের বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

   ৯ জুলাই ২০২৫, ০১:২৮ পি.এম.
সংবাদ সম্মেলন

মাদারীপুর  প্রতিনিধি 

মাদারীপুর জেলা সদর মডেল জামে মসজিদের ইমামদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ইসলামপন্থী সংগঠন। মঙ্গলবার (৮ জুলাই) মাদারীপুর ইমাম-মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ৭ জুলাই মসজিদ উদ্বোধনের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে কিছু ব্যক্তি জেলা সদর মডেল মসজিদের ইমামদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ধর্মীয় পরিবেশ ও সামাজিক সৌহার্দ্যের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, ইমামরা সমাজের নৈতিক দিকনির্দেশক। কোনো নিরপেক্ষ তদন্ত বা শরয়ী ভিত্তি ছাড়াই তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করা অনভিপ্রেত। তারা ইমামদের সম্মান রক্ষা এবং পরিস্থিতি শান্ত রাখতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একইসঙ্গে তারা দ্রুত মসজিদটি উদ্বোধনের দাবি পুনর্ব্যক্ত করেন এবং মসজিদ পরিচালনায় অরাজনৈতিক ও ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত