• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ধর্ষনের অভিযোগে দেবর আটক

   ৯ জুলাই ২০২৫, ০১:১৫ পি.এম.
নাইম শেখ

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়া কুমারখালীতে বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবর নাইম শেখ (১৭)   বিরুদ্ধে কুমারখালী থানায় ধর্ষণ আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

আটক নাইম শেখ (১৭)  কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্ৰামের ইদ্রিস শেখের ছেলে। সোমবার রাতে ভুক্তভোগীর শুশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ও তার বড় ভাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার রাতে  বড় ভাই বালুর নৌকায় কাজ করতে যান। রাত ১১ টার দিকে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। এ সময় দেবর ভাবির ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন।

এরপর গৃহবধূর স্বামী বাড়ি আসলে বিষয়টি অবগত করেন। পরে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হলে স্থানীয়রা আপস-মীমাংসা করার আশ্বাস দেন। এরপর মিথ্যা আশ্বাসকে উপেক্ষা করে ভুক্তভোগী তার বাবার সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে দেবরের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী এ ন্যক্কারজনক ঘটনায় দেবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানন।

ভুক্তভোগী গৃহবধু জানান, তার দেড় বছরের বাচ্চাকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেছে। এর আগেও কয়েকবার এমন কাজ করছে বলে জানান তিনি। এই ঘটনায় সুষ্ঠ বিচার দাবি করেন ভুক্তভোগী।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সোলাইমান শেখ  বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুপুরে মামলা করেন। এরপর নাইম কে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার তাকে জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই সঙ্গে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার