• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চিফ প্রসিকিউটর

জুলাইকে ভুলিয়ে দিতে চাইলে নব্য মীরজাফর হিসেবে চিহ্নিত হবে

   ৭ জুলাই ২০২৫, ০৮:১২ পি.এম.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জুলাইকে যারা ভুলিয়ে দেয়ার চেষ্টা করবে, তারা ইতিহাসে নব্য মীরজাফর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

সোমবার (৭ জুলাই) গেন্ডারিয়ায় অভ্যুত্থানের শহীদ মেহেদি হাসান জুনায়েদের নামে সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের স্বপ্ন কোনোদিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এমন সুযোগ শতাব্দীতে একবারই আসে। জুলাই শহীদরা জীবন দেয়ার জন্য এগিয়ে না আসলে এই অন্ধকার সময় এক শতাব্দীতেও কাটতে পারতো না। তারা আমাদের জাতির সর্বোত্তম সম্পদ। তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা মনে রাখতে হবে।

তিনি বলেন, অপরাধীদের বিচারের মুখোমুখি করা হয়েছে। বিশেষ করে চানখারপুলে ৫ আগস্ট যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, তাদের বিচারের চার্জ গঠনের আদেশ হবে আগামী ১৪ জুলাই। এরপর ৫ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। যারা নির্বিচারে পাখির মতো মানুষ মেরেছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার দৃষ্টান্তমূলক হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি