• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

   ৭ জুলাই ২০২৫, ০৪:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে রোববার (৬ জুলাই) রাতে রাজধানীর মহাখালী ও ফার্মগেট এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরমধ্যে রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ এসে রাস্তায় দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে ফুটপাতের এক আম বিক্রেতা পা দিয়ে ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

এছাড়াও রোববার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি নিচে ফেলা হয়েছিল।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ