• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বগুড়ায় নিখোঁজ ছাত্রদল নেতা জয়পুরহাটে উদ্ধার

   ৬ জুলাই ২০২৫, ০৯:৫১ পি.এম.
ছাত্রদল নেতা কারিমুল হাসান

বগুড়া প্রতিনিধি 

বগুড়ায় পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা কারিমুল হাসানকে (১৮) জয়পুরহাট থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।

শনিবার (৫ জুলাই) ভোরে জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

কারিমুল হাসান বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী গ্রামের বাসিন্দা। তিনি সাইক পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৩ জুলাই কারিমুল নিখোঁজ হন। পরদিন তার বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ হওয়ার পর থেকেই সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা সমন্বিতভাবে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কারিমুলের অবস্থান শনাক্ত করে ডিবির একটি দল। পরে এসআই মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকা থেকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারিমুল জানিয়েছেন, তিনি পারিবারিক অভিমানে স্বেচ্ছায় বাসা ছেড়ে চলে যান। তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার