• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

হাসিনা স্বজনদের বার্তা দিয়েছিল ‘দেশ ছেড়ে পালাও’ : আলাল

   ৬ জুলাই ২০২৫, ০৪:৫৯ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। চবি- সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনা ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদেরকে ক্ষুদেবার্তা পাঠিয়েছিল যে, তোমরা যে যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও। দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোনো আত্মীয়-স্বজন গ্রেপ্তার হয়নি। সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে। গণমাধ্যমে এই তথ্যটা বেশি বেশি প্রচার হওয়া দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি।

রোববার ৬ জুলাই জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দলের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশে এসব কথা বলেন আলাল। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার সঙ্গে জড়িত হারুন, বিপ্লবদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গণজাগরণ দল।

জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, যে যুবকরা নতুন দল গঠন করেছে তাদেরকে সংশোধন হওয়ার জন্য বলি এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। এ আন্দোলনের সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন, তাদের মা-রাও জড়িত ছিলেন। এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। শুধু ছাত্রদের আন্দোলন না।  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গড়া জোট ছিল জুলাই আন্দোলনের পেছনের শক্তিদাতা বলেও মন্তব্য করেন তিনি।

যুবদলের সাবেক সভাপতি আরও বলেন, দেশে নতুন আরেকটা রঙ্গিলা বাক্স নিয়ে হাজির হয়েছে। এই রঙ্গিলা বাক্সটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি যেসব দেশে আছে সেই সব দেশগুলোতে কোনো একটি দেশেও স্থিতিশীল সরকার নেই।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না