• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

পেশিশক্তির প্রভাবমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: আখতার হোসেন


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০২:২১ পি.এম.
শেয়ার করুন 0
সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছেন । ছবি : সংগৃহীত
সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছেন । ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘আমরা এমন একটি রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সন্ত্রাস, পেশিশক্তি ও অর্থের প্রভাবের কোনো জায়গা থাকবে না’—বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (৬ জুলাই) সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘রাজনীতি করতে চাই দেশের স্বার্থে। যারা সত্যিকারের জনস্বার্থে রাজনীতি করেন, তারা বিভক্ত হন না। তাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা থাকতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু অন্তর্দ্বন্দ্ব বা সন্ত্রাসের রাজনীতি আমাদের জায়গা নয়।’

তিনি জানান, দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নওগাঁয় আসার পর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া পেয়েছেন তারা। শহরের নানা স্লোগানে মুখর পরিবেশ ও মানুষের ঢল তাঁকে আশাবাদী করেছে। তবে তিনি নওগাঁর অবকাঠামোগত দুরবস্থার কথা তুলে ধরে বলেন, “জেলার সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি।

আখতার হোসেন আরও বলেন, নওগাঁ জেলার রয়েছে আলাদা সম্ভাবনা। আমরা চাই, এই অঞ্চলে এনসিপির ঘাঁটি গড়ে উঠুক। রিকশাচালক থেকে শ্রমজীবী মানুষ, তরুণ থেকে প্রবীণ—সব বয়স ও পেশার মানুষেরাই আমাদের বার্তা গ্রহণ করছেন। শহীদ পরিবারের সদস্যরাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা যোগাবে।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সকাল ১১টায় নওগাঁর একটি রেস্ট হাউস থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন এনসিপির নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন