• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

এসআই পরিচয়ে থানায় তরুণী

কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা

   ৫ জুলাই ২০২৫, ০৮:৫৪ পি.এম.
এসআই পরিচয়ে থানায় তরুণী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী এসআইকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শনিবার (৫ জুলাই) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

পুলিশের পোশাক পরে এলাকায় ঘুরে বেড়াতেন তানিয়া আক্তার (২৬) নামে এক তরুণী। নিজেকে পরিচয় দিতেন পুলিশের এসআই হিসেবে। বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় গিয়ে নিজেকে পরিচয় দেন এসআই হিসেবে। কিন্তু কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত কারাগারে পাঠানো হয় তাকে। 

পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার পিরুজারী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা আবু তালেবের মেয়ে তানিয়া। তার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম জব্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের এসব পোশাক কোথা থেকে এলো, তার উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করা হচ্ছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আহমেদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বোরকা পরিহিত এক নারী থানায় আসেন। তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। এ সময় দায়িত্বরত এক কনস্টেবলকে তিনি ‘স্যার’ বলে সম্বোধন করেন। এতেই সন্দেহ হয়। পরে দেখা যায় তিনি বোরকার নিচে পুলিশের পোশাক পরেই থানায় ঢুকেছেন। কিন্তু তিনি পুলিশের কোনো সদস্য নন। পরে তাকে আটক করা হয়। পরে শুক্রবার ওই নারীর বিরুদ্ধে জয়দেবপুর থানার এসআই শাহীন বাদী হয়ে মামলা দায়ের করেন। 

ওসি বলেন, ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। তবে রিমান্ডের শুনানি এখনও হয়নি।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার