• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
একাত্তর আমাদের পরিচয়, কথা বলতেই হবে: মির্জা ফখরুল জালিয়াতি করে কারামুক্ত ‘রিংভো অ্যাপারেলস’ গার্মেন্টসের মালিক সাজেদুল পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন সচিব প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর নয়াপল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা কাল রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মব কালচার’ বন্ধের ঘোষণা কাজে আসেনি, এপ্রিলেই নিহত ২১ সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই: আবদুস সালাম ২ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের চাপেও অটল তেহরান, ব্যর্থতার ঝুঁকিতে ওয়াশিংটন

আ’লীগের চরিত্র পালিয়ে যাওয়া : মঈন খান

   ৫ জুলাই ২০২৫, ০৪:২১ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি- সংগৃহীত

ভিওডি বাংলা, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জিয়াউর রহমান দেশ থেকে একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি ভিন্নমতকে উৎসাহিত করতেন। 
এ সময় দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত। জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘসময় দেশকে শাসন করেছে। কিন্তু আওয়ামী লীগ দেশে কখনোই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি।

মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালির জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখেছিলেন। তিনি নিজে সমস্যাটির সমাধান খুঁজে বের করেছিলেন। তা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান সবক্ষেত্রে জাতীয়তাবাদী নীতির মেনেই দেশকে এগিয়ে নিয়েছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাম্পাসে গুজব-অপতথ্য বন্ধে কঠোর ব্যবস্থা চায় ছাত্রদল
ক্যাম্পাসে গুজব-অপতথ্য বন্ধে কঠোর ব্যবস্থা চায় ছাত্রদল
মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি
মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি
বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল