• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কুমারখালীতে ৫০ বছরের পথে খুঁটি দেওয়ায় জনদুর্ভোগ, মারধরের অভিযোগ

   ৩ জুলাই ২০২৫, ১০:২৪ পি.এম.
প্রতীকী ছবি

কুমারখালী (কুষ্টিয়া)প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের রসুলপুর মাদ্রাসা - নাতুরিয়া বাজার গ্রামীণ পথে কয়েকটি খুঁটি পোঁতার অভিযোগ উঠেছে স্থানীয় মৃত মঈনুদ্দিন বিশ্বাসের ছেলে আসাদ বিশ্বাসসহ তার স্বজনদের বিরুদ্ধে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। চরম জনদুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা।

গত বুধবার(২ জুলাই) সকালে স্থানীয় আব্দুস সালাম বিষয়টি জানতে গেলে অভিযুক্তরা তাকে ব্যাপক মারধর করেন। পরে ওইদিনই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুস সালাম।

সরেজমিন গিয়ে দেখা যায়, ৫০ বছর ধরে রসুলপর মাদ্রাসা - নাতুরিয়া বাজার গ্রামীণ পথের মাঝে কয়েকটি খুঁটি পোঁতা রয়েছে। এতে ভ্যান, মোটরসাইকেল, বাইকেলসহ অন্যান্য যানবাহন চলা বন্ধ হয়ে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, এই পথ দিয়ে প্রায় ৫০ বছর ধরে মানুষ চলাচল করছে। কিন্তু আসাদ পথে খুঁটি পোঁতায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত বুধবার সকালে আমি জানতে গেলে আসাদ, মাহফুজ, মতিয়ারসহ বেশ কয়েকজন আমাকে ব্যাপক মারধর করেছে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র দিয়ে। আমি থানায় বিচারের আশায় লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত আসাদের ফোনে কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার