• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সারিয়াকান্দি পৌরসভায় আবর্জনা স্তূপীকরণের জন্য জমি পরিদর্শন

   ৩ জুলাই ২০২৫, ০৭:১৩ পি.এম.
পৌরসভায় আবর্জনা স্তূপীকরণের জন্য জমি পরিদর্শন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার আবর্জনা স্তুপীকরণের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেছেন বগুড়ার  স্থানীয় সরকার বিভাগের উপসহকারী পরিচালক মাসুম আলী বেগ। বৃহস্পতিবার  (৩ জুলাই) সকাল ১১টার দিকে পৌরসভার আওতাধীন নির্ধারিত স্থানে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহরিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সনি, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সরকারি প্রকৌশলী শহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলার ভূমি সার্ভেয়ার ফেরদৌস হাবিব প্রমুখ।

এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরাও পরিদর্শন স্থানে উপস্থিত ছিলেন।

জমি পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পৌর এলাকার বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে নির্ধারিত জমির অবস্থান, পরিবেশ ও উপযোগিতা যাচাই করা হয়েছে। জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

স্থানীয় সরকার বিভাগ ও পৌর প্রশাসনের এই যৌথ উদ্যোগে পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু