• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শেখ হাসিনার আমলেও এমন নিয়োগ হয়নি : ডা. খালিদুজ্জামান

   ৩ জুলাই ২০২৫, ০২:৫৮ পি.এম.
বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসক ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান বলেন, বাংলাদেশ শিশু হাসপাতালে কোনো সার্কুলার বা পরীক্ষা ছাড়াই ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ হয়েছে রাতের অন্ধকারে। এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও এমন নিয়োগ হয়নি।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. খালিদুজ্জামান বলেন, লোকচক্ষুর আড়ালে এই নিয়োগ হয়েছে। কোনো সার্কুলার বা নিয়োগ পরীক্ষার তোয়াক্কা করা হয়নি। এখানে যতজন আবেদন করেছে, ততজনকেই নিয়োগ দেওয়া হয়েছে। সেটাও হয়েছে অন্ধকারে।
বেসরকারি হাসপাতালে বিশেষ পরিস্থিতিতে সরাসরি নিয়োগ হতে পারে। কিন্তু সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এমন নিয়োগ আইনসম্মত নয়। এটি পুরোপুরি অনিয়ম।

তিনি বলেন, তারা দাবি করছেন এই নিয়োগ বৈধ। কারণ আওয়ামী লীগ সরকার যেহেতু তাদের নিয়োগকে বৈধ বলেছে, তারাও সেটিকে বৈধ মনে করছে। কিন্তু আমাদের দায়িত্ব হলো জনগণের সামনে বাস্তবতা তুলে ধরা। এমন নিয়োগ ফ্যাসিস্ট সরকারও দেয়নি। এখানে মেধা অনুযায়ী, প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ হওয়া উচিত ছিল।

কাদের দায়ী করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরিচালক প্রশাসনকে দায়ী করছি। নিয়োগপত্রে যারা সাইন করেছেন, তারা দায় এড়াতে পারেন না। আমরা বলবো, আপনারা যেন অসম্মানের অংশীদার না হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য চিকিৎসকরাও অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, এই ৬৫ জনকে কোনো পরীক্ষা বা যাচাই-বাছাই ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চিকিৎসকরা দাবি করেন, শিশু হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, মেধা ও প্রতিযোগিতার ভিত্তিতে স্বচ্ছভাবে চিকিৎসক নিয়োগ হওয়া উচিত। তারা এই নিয়োগ বাতিল করে পুনরায় যথাযথ প্রক্রিয়ায় নতুন নিয়োগের দাবি জানান।


ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক