• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বাঁশখালীতে অসহায় মহিলার বাড়ি ভাঙচুর

   ৩ জুলাই ২০২৫, ১১:২৫ এ.এম.
বাঁশখালীতে অসহায় মহিলার বাড়ি ভাঙচুর

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি


চট্টগ্রাম বাঁশখালীতে জোরপূর্বক অসহায় মহিলার বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে উপজেলার সরল ইউনিয়নের বড়ুয়ারটেক এলাকায় এই ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১জুলাই) সন্ধ্যায় বাঁশখালী থানায় এসংক্রান্তে বৈঠকের আয়োজন করা হলেও  হামলাকারীরা উপস্থিত হননি বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।

জানা যায়, শুক্রবার (২৭ জুন) সকালে জাহেদুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ জমির মালিকানা দাবী করে সন্ত্রাসী স্টাইলে মর্জিয়া বেগম (৩৫) নামের এক অসহায় দরিদ্র মহিলার বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার শিকার মর্জিয়া বেগম বলেন, আমার ক্রয়কৃত জমির উপর টিনের বেড়ায় ছাউনি দিয়ে ঘর নির্মান করি। হঠাৎ জমির মালিকানা দাবী করে অতর্কিত হামলা চালিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে ঘর ভাঙচুর ও লুটপাট চালায়। আমি ৯৯৯ এ ফোন করার পর এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে এঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে থানায় বেঠকের আয়োজন করে। এই ঘটনায় মর্জিয়া বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মর্জিয়া বেগম। 

মর্জিয়া বেগম (স্বামী আলী উল্লাহ) বলেন, একবছর পূর্বে বিএস খতিয়ান নং-৪৯৪ এর বিএস দাগ-১৭১৪ হতে জনৈক আবদুর রহমান থেকে ৬ গন্ডা ও  রহিমের স্ত্রীর কাছ থেকে দুই গন্ডাসহ মোট ৮ গন্ডা জমি ক্রয় করে সেখান থেকে ৪শতক জমি ভরাট করি এবং ওই জমিতে একটি টিনের ঘর তৈরি করি।

শুক্রবার অতর্কিত হামলা চালিয়ে ঘরটি ভাঙচুর ও লুটপাট করে। 

তবে হামলার ঘটনা অস্বীকার করে জমির মালিকানা দাবি কারী জাহেদুল ইসলাম বলেন, এগুলো আমাদের মৌরসি সম্পত্তি। মর্জিয়া বেগম জবরদখল করে ঘর নির্মাণ করেছে, এর স্বপক্ষে আমাদের সব প্রমানাদী মওজুদ আছে। 
 
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘হামলা ও ভাঙচুরের সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার