• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হতে চায় নোয়াখালী রয়্যালস

   ৩০ জুন ২০২৫, ০৪:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শহরগুলোর একটি হলেও এখন পর্যন্ত নোয়াখালী থেকে বিপিএলে কোনো দল নেয়া হয়নি। অবশেষে নোয়াখালীবাসীর অপেক্ষা ফুরোতে যাচ্ছে। এবারের বিপিএলে নতুন দল হিসেবে বিপিএলে আসতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস।

বিপিএলে অংশ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। গত ২৪ জুন ফ্র‍্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে শায়ান'স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

বিপিএলের আসন্ন আসর মাঠে গড়ানোর কথা ডিসেম্বর-জানুয়ারির দিকে।

সোমবার (৩০ জুন) বিসিবির সভায় এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আলোচনা শেষের আগেই আলোড়ন ফেলে দিয়েছে সায়ান'স গ্লোবাল নামের প্রতিষ্ঠান। আগামী বিপিএলে নোয়াখালী থেকে দল কেনার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি।

গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে সায়ান'স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখলী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা। এছাড়া, বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ হওয়ার আবেদন জানিয়েছে তারা।

বিপিএলের ১১তম আসরে ফ্র‍্যাঞ্চাইজির ক্ষেত্রে বড় পরিবর্তন আসার কথা ছিল এমনিতেও। ফারুক আহমেদের নেতৃত্বে আয়োজিত সর্বশেষ বিপিএলে একাধিক অনিয়ম-বিশৃঙ্খলা যেন মাত্রা ছাড়িয়েছিল। দুয়েকটি ফ্র‍্যাঞ্চাইজি ব্যতীত প্রায় সবার বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নয়-ছয়ের অভিযোগ ওঠে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার