• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দলেই নেই সাবিনা, বাফুফের ওয়েবসাইটে ‘অধিনায়ক’


প্রকাশ:  ৩০ জুন ২০২৫, ১২:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
নারী ফুটবলার সাবিনা খাতুন।ছবি- ফাইল
নারী ফুটবলার সাবিনা খাতুন।ছবি- ফাইল

স্পোর্টস ডেস্ক: 

মিয়ানমারে চলমান নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার। বাংলাদেশের কিংবদন্তি নারী ফুটবলার সাবিনা খাতুনকে দলেই রাখেননি ব্রিটিশ কোচ পিটার বাটলার। অথচ বাফুফের ওয়েবসাইটে সাবিনা খাতুনকে এখনো অধিনায়ক হিসেবে রয়েছেন। 

যে কোনো ফেডারেশনের ওয়েবসাইট হচ্ছে দর্পণ কিংবা তথ্য ভান্ডার। সারা বিশ্ব থেকে ফুটবলপ্রেমীরা ওয়েবসাইট থেকে নানা তথ্য সংগ্রহ করেন। বাফুফের ওয়েবসাইট সেই আঙ্গিকে তথ্য সমৃদ্ধ তো নয়-ই বরং হালনাগাদও নয় ৷ সাবিনাকে অধিনায়ক, মাসুরা, কৃষ্ণা, সানজিদা, সুমাইয়াকে এখনো জাতীয় দলে খেলোয়াড় হিসেবে দেখানো হচ্ছে। অথচ তারা মার্চ উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাত, মে মাসে জর্ডান সফর এবং চলমান এশিয়ান নারী বাছাইয়ের টুর্নামেন্টে দলেই নেই। 

নারী দলের তথ্য হালনাগাদ না থাকলেও পুরুষ জাতীয় ফুটবল দলের প্রোফাইল দারুণভাবে সুসজ্জিত রয়েছে। সিঙ্গাপুর ও ভুটান ম্যাচে জাতীয় দলের ক্যাম্পে থাকা ২৬ জন ফুটবলারের হোম জার্সিতে সুন্দর হেড শট ফটো রয়েছে। বাফুফের কিট পার্টনার দৌড় হোম ম্যাচের আগে এই ফটোশুট করেছিল। পুরুষ দলের মতো নারী দলের ফটোশুট এখনো দেখা যায়নি। অথচ এই নারী ফুটবল দল টানা দুই বার সাফ চ্যাম্পিয়ন। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার বাইরের উচ্চ র‌্যাংকিংধারী দলগুলোর সঙ্গে নিয়মিত পয়েন্ট আদায় করছে। সেখানে বাফুফে ব্র্যান্ডিংয়ে নারী দল খানিকটা পিছিয়েই রেখেছে। 

বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ফেসবুক পেজ অনেক সক্রিয় হয়েছে। ওয়েবসাইটের অবস্থা ছিল বেশ বহাল। সেখান থেকে খানিকটা উত্তরণ হচ্ছে। সাম্প্রতিক সময়ে নিয়মিত বিরতিতে কিছু আপডেট যাচ্ছে।

২০২৪ সালের অক্টোবরের নারী সাফ স্কোয়াড এখনো জাতীয় দল হিসেবে থাকা ওয়েবসাইট নিয়ে বাফুফের সামগ্রিক মন্থরতাই প্রকাশ করে। জুনের মাঝামাঝি বাফুফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মার্কেটিং ও ডিজিটাল মিডিয়া কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম চলতি বছরের শেষ নাগাদ ওয়েবসাইট পূর্ণাঙ্গরূপে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না