• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

আওয়ামী লীগ নেতার রান্নাঘরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণ

   ৩০ জুন ২০২৫, ১১:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতার বাড়ির রান্নাঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (৩০ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা।

মো. জাকির ফকির কয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বোমাগুলো ইউপি সদস্য মো. জাকির ফকির নিজেই ব্যাগে করে এনে রান্নাঘরে লুকিয়ে রেখেছিলেন।

বিস্ফোরণের সময় কাছাকাছি থাকা কয়েকজন বাসিন্দা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। রান্নাঘরে একটি ব্যাগের ভেতর রাখা বোমা বিস্ফোরিত হয়েছে, এমনটা দেখতে পান।

এ ব্যাপারে মো. আমির হোসেন ফকির, মো. আক্তার ফকির, মুজাম্মেল হাওলাদার, কামাল ফরাজী, দেলোয়ার ফকিরসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা বোমা বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেন।

তারা জানান, এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইউপি সদস্য জাকির ফকিরকে দ্রুত গ্রেপ্তার করে আসল রহস্য উদঘাটন করা হোক। 

এ বিষয়ে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। ব্যাপারটি আমরা জানা চেষ্টা করছি। তবে এ ঘটনার বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার