• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি, জরুরি বৈঠকে ট্রাম্প এশিয়ায় জোট রাজনীতির বিরোধিতায় অনড় উত্তর কোরিয়া দৈনিক ২৫ কেজি ঘাস খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন অগ্রগতি, যুদ্ধবিরতি বাড়ার ইঙ্গিত কেমন ছিল জিয়াউর রহমানের ৪৫ বছরের জীবন রাশিয়ার বড় হামলার আশঙ্কা, সহায়তা চাইলেন জেলেনস্কি শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে উত্তর-দক্ষিণ বিএনপির পৃথক কর্মসূচি প্রধানমন্ত্রীর প্রশংসা করে যে আহ্বান জানালেন সারজিস আলম প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই কর্মকর্তা বরখাস্ত

ইমাম-খতিবদের বেতন পে স্কেল অনুযায়ী দিতে মন্ত্রণালয়ে চিঠি

   ২৯ জুন ২০২৫, ০৬:৫১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, ইমাম ও খতিবদের বেতন ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফে যে মসজিদগুলো আছে সেগুলোতেও ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি চলে যাব তবে যাওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের সংস্কার করে দিয়ে যেতে চাই।

ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াকফের কার্যক্রম আমরা ডিজিটালাইজ করব। সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, আগামী বছর থেকে হজের সহযোগী যারা যাবেন ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের ফ্যাসিলিটিস কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া পরিবহন ফ্রি আমরা দেবো তবে কোনো অ্যালায়েন্স আমরা দেবো না।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী শনিবার, উড়বে কালো পাতাকা
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী শনিবার, উড়বে কালো পাতাকা
আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি: এলজিআরডিমন্ত্রী
আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি: এলজিআরডিমন্ত্রী
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট