• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ব্যক্তিনির্ভর ক্ষমতা ফ্যাসিবাদের জন্ম দেয়: ফুয়াদ


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ০৪:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছেন আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত
ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছেন আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গত ১৬ বছরের শাসনমাল আমাদের দেখিয়েছেন যে এক ব্যাক্তি কিংবা এক দলের নিকট ক্ষমতা কুক্ষিগত থাকার ফলে কিভাবে  ফ্যাসিবাদের জন্ম হয়। সেই জায়গা থেকে যদি আমরা শিক্ষা না নেই এবং জুলাইকে স্মরণে না রাখি তাহলে একই ভুল আবার  হবে, একই ঘাটে আমাদের আবার  পতিত হতে হবে। আবার গণঅভ্যুত্থানের জন্য  মানুষকে রাস্তায় নামতে হবে। তাই আমরা বলেছি এই বিষয়গুলোতে যতো  তাড়াতাড়ি ঐক্য হবে জুলাই সনদটি ততো তাড়াতাড়ি হবে। রাজনৈতিক দলগুলো যতো দেরিতে ঐক্যমত্যে পৌঁছাবে জুলাই সনদ হতে ততো সময় লাগবে।

এ সময় ঐক্যমত্য কমিশনের সংলাপে এবি পার্টির প্রতিনিধি দলে যুগ্ম সাধারণ সম্পাদক  ব্যারিস্টার সানী আবদুল হক অংশগ্রহণ করেছেন।  

তিনি আরো বলেন,  সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগগুলো একজনের হাতে ন্যাস্ত থাকার কারনে গত ১৬ বছরে অনেক জটিলতা তৈরি হয়, রাষ্ট্র একজন ব্যাক্তি কিংবা একটি দলকেন্দ্রিক হয়েছিলো। সেই অভিজ্ঞতার আলোকে ঐক্যমত্য কমিশন,  নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন,তথ্য কমিশন ও মানবাধিকার কমিশনসহ আরো সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগগুলো সম্পন্ন করার জন্য এনসিসির পরিবর্তে একটা নিয়োগ কমিটি করার প্রস্তাব দেয়,  যেখানে একজন ব্যাক্তির কর্তৃত্ব থাকবে না,  এটির সাথে আমরা একমত পোষণ করেছি এবং রাজনৈতিক দলগুলো ২-৩ টি বাদে সকলেই এই কমিটি চায়।  ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে আরেকবার ভেবে দেখার জন্য বলেছেন।

এবি পার্টির পক্ষে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক সরন চৌধুরী এবং কক্সবাজার জেলার যুগ্ম সদস্য সচিব সারোয়ার সাঈদ। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন