• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে

   ২৯ জুন ২০২৫, ০১:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ ও  রাজস্ব খাতের অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা আজকেও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে  আজকে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন তারা।

রোববার (২৯ জুন) এনবিআরের সামনে অবস্থানরত এনবিআর সংস্কারে ঐক্যপরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এ কথা বলেন।  

এর আগে নেতৃবৃন্দ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনে এনবিআরের প্রধান কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা গত শনিবার থেকে‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন।

সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা আন্দোলনকারীরা রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। এতে অংশ নেন এনবিআরের ঢাকা অফিসের কর্মকর্তারাও। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের রাজস্ব দপ্তরগুলো, বিশেষ করে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগে কমপ্লিট শাটডাউন’ বা পূর্ণ সেবা বন্ধ কর্মসূচি চলছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি বলেন, অর্থ উপদেস্টার সাথে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের আজকে বৈঠকে বসার কথা চলছে। সমস্যার সমাধানে আজকের বৈঠকে বসতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের কোনো দ্বিমত নেই। তবে আমাদের দাবি মানতে হবে। বৈঠকে দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে।

কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে অনেকে এনবিআরের ভেতরে প্রবেশ করে, অনেকে বাইরে অবস্থান করছে। এনবিআরের যেসব কর্মকর্তা কর্মচারীরা ভিতরে প্রবেশ করেছে তারাও কাজ বন্ধ করে কলম বিরতি পালন করছে।

এনবিআর গেটের ভেতরে পুলিশ, কোস্টগার্ড, র‍্যাব, বিজিবি সাদা পোশাকে বিভিন্ন এজেন্সির লোকজন অবস্থান নিয়েছে।   

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী