• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারীর বাড়িতে চুরি

   ২৭ জুন ২০২৫, ০৯:৩৬ পি.এম.

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর ঠাকুরগাঁওয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ সকালে ও বিকালে দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (২৭ জুন) ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের জাফরটলি গ্রামে চুরির ঘটনা ঘটে। এ সময় তিন ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা খোয়া যায়। একই রাতে ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার সময় ইউনুস আলী বাড়িতে ছিলেন না।

ইউনুস আলীর ভাই আশরাফুল ইসলাম জানান, ভোররাতে সংঘটিত এই চুরির আগে চোরের দল চেতনানাশক ওষুধ ব্যবহার করে থাকতে পারে। তারা তিনটি ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

চুরির সময় ইউনুস আলীর বাবার ঘরের দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল। সকালে প্রতিবেশীদের ফোন করে ডেকে এনে দরজা খুললে দেখা যায় গেটের বাইরে কিছু কাগজপত্র ফেলে গেছে চোরেরা।

ইউনুস আলীর বাবা জানান, ফজরের নামাজের সময় ঘর থেকে বের হতে না পেরে ডাকাডাকি শুরু করি। পরে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পারে।

তিনি বলেন, ‘তিন ভরি স্বর্ণ, ছোট ছেলে আশরাফুলের লক্ষাধিক টাকাসহ ইউনুসের আলমারিতে থাকা কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। কিছু কাগজপত্র গেটের বাইরে ফেলে গেছে।’

ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমান জানান, তার বাড়ির শোকেস ও ট্রাংক থেকেও নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে। বাইরে ফেলে যাওয়া কাগজপত্র দেখে প্রথমে তারা ইউনুস আলীর বলে মনে করলেও পরে দেখেন সেগুলো তাদেরই কাগজপত্র।

চুরির খবর পেয়ে পরিবারের সদস্যরা ইউনুস আলীকে মোবাইল ফোনে ঘটনাটি জানিয়েছেন। তিনি তার ভাই আশরাফুল ইসলামকে আইনি আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানিয়েছেন, ‘পুলিশ দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা আজ সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেবেন। আমরা চুরির ঘটনা তদন্ত শুরু করেছি।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার