• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কুড়িগ্রামে রথযাত্রা উদযাপন, নিরাপত্তায় সেনাবাহিনী

   ২৭ জুন ২০২৫, ০৫:১৯ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রা সুষ্ঠুভাবে উদযাপিত হয়েছে।বিশৃঙ্খলা এড়াতে রথ যাত্রা শুরুর আগে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৭ জুন) বিকালে জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া হতে রথযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

সেনা সুত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেড এর অধিনস্থ বিজয়ী বাইশ কুড়িগ্রাম জেলায় সর্বাত্তক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেছে। হিন্দু ধর্মালম্বিদের উদযাপিত রথ যাত্রায় যে কোন রকম নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছে।  ২৭ জুন ২০২৫  থেকে ৫ জুলাই ২০২৫ পর্যন্ত যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাবাহিনী সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রথযাত্রায় আসা গৌরী রায় বলেন,অনান্য বছরের চেয়ে এ বছর আশঙ্কা ছাড়াই নির্বিঘ্নে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রথ যাত্রা উদযাপন করতে পারলাম।এ যাত্রায় সকলের মঙ্গল হোক এ প্রার্থনা করছি।

কুড়িগ্রাম অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার দাউদ উজ জামান আরাফাত বলেন,রথযাত্রায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।সুন্দর সুশৃঙ্খলভাবে রথ যাত্রা সম্পন্ন হয়েছে। 
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রশাসন সব সময় তৎপর আছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল /এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু