• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালন করবে ইনকিলাব মঞ্চ


প্রকাশ:  ২৭ জুন ২০২৫, ০২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালন করবে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক: 

৮ আগষ্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে, সেদিন জুলাই বেহাত দিবস পালন ও জুলাই সনদের দাবীতে ১ জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শরীফ ওসমান হাদি বলেন, জুলাই চুড়ান্তভাবে বেহাত হয়েছে ৮ আগস্ট। এদিনকে সরকার নতুন বাংলাদেশ দিবস করতে পারবে না। যদি সরকার অনড় থাকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে আমরা এই দিন সারা বাংলাদেশ মিলে বিপ্লব বেহাত দিবস পালন করব।

তিনি বলেন, আমরা জাতীয় সরকার করতে পারতাম। কিন্তু কোনো কোনো উপদেষ্টা এজেন্সির মাধ্যমে আমাদের শহীদ মিনার, শাহবাগ থেকে ডেকে নিয়ে শপথ করাল? রাষ্ট্রপতির অধীনে নতুন সরকারের শপথ করাল? তাদের এক্সপোজ করতে হবে। তাদের কারণেই ৮ আগস্ট আমাদের বিপ্লব বেহাত হয়েছে। 

হাদি জোর দাবি জানিয়ে বলেন, ৩৬ শে জুলাই পরে অর্থাৎ ৫ আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি সরকার এদিন নতুন বাংলাদেশ দিবস পালন করে তাহলে প্রত্যেকটি ডিসি অফিস,  ইউএনও অফিস এবং সচিবালয়ে গিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করব।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকারকে প্রথম প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের।

তিনি আরও বলেন, আগামী পয়লা জুলাই আমরা লাল মার্চ কর্মসূচি করব। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশ নেবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান থাকবে।

এছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণারও দাবি তোলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন