• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

সরকারের সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না: প্রেস সচিব

   ২৬ জুন ২০২৫, ০২:৩০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারকে দোষারোপের রিপোর্ট হচ্ছে। কিন্তু সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না। যা হচ্ছে তা খুবই গড়পড়তা প্রতিবেদন। তবে তথ্য প্রমাণভিত্তিক ভালো প্রতিবেদন প্রয়োজন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের এক বিশেষ সংলাপে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, সরকার এখন কোনও গোয়েন্দা বা বাহিনী দিয়ে গ মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে না। আমরা ভুল হলে ধরিয়ে দিচ্ছি। তখন বলা হচ্ছে সরকার বাধা দিচ্ছে। কোনও প্রতিবেদন হলে কালা কানুন ব্যবহার হচ্ছে না। বরং এসব কালাকানুন বাতিল করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার সাংবাদিকদের কোনও অন্যায় সুবিধা দিচ্ছে না। এর ব্যত্যয় থাকলে অনুসন্ধানী রিপোর্ট করার আহ্বান জানাচ্ছি। গত ১৫ বছরের বাজে সাংবাদিকতা নিয়ে একজন সাংবাদিকও দু:খ প্রকাশ করেনি। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করাদের মুখোশ ও রাজনৈতিক সম্পৃক্ততা উন্মোচনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি।

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সচিবালয়ের সব সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করা ভুল ছিল। তবে ৬০০ জনকে অস্থায়ী কার্ড দেয়া হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল