• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ফের ইরান-ইসরায়েল সংঘাত শুরুর আশঙ্কা ট্রাম্পের


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ০৯:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

আপাতত যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল ও ইরানের সংঘাত যেকোনো মুহূর্তে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমি উভয়ের সঙ্গেই কথা বলেছি। দুই দেশই ক্লান্ত, পরিশ্রান্ত... এবং এটা কি আবার শুরু হতে পারে? আমার ধারণা কোনো একদিন নিশ্চয়ই হবে। সম্ভবত খুব শিগগিরই শুরু হতে পারে।’ খবর আলজাজিরার। 

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আগামী সপ্তাহেই ফের আলোচনায় বসতে পারেন। ইসরায়েল ও তেহরানের মধ্যে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের কারণে যে আলোচনা প্রক্রিয়া থেমে গিয়েছিল, সেটি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। আমরা একটি চুক্তি স্বাক্ষর করতে পারি, তবে আমি নিশ্চিত নই।’

তবে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার বিষয়ে তেমন আগ্রহ দেখাননি ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের ভাষায়, ‘আমি যেভাবে দেখছি, তারা যুদ্ধ করেছে, যুদ্ধ শেষ।’

ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের পর মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য এবং আলোচনার সম্ভাবনার ইঙ্গিত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু