• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বরিশালে গৃহবধূর একসাথে তিন সন্তান প্রসব

   ২৫ জুন ২০২৫, ০৪:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে একসাথে তিন সন্তান প্রসব করেছেন আঁখি আক্তার নামে এক প্রসূতি।

বুধবার (২৫ জুন) বিষয়টি জানাজানি হলেও সোমবার (২৩ জুন) দুপুরে সিজারিয়ানের মাধ্যমে তিন সন্তান প্রসবের ঘটনা ঘটে।

বর্তমানে তিনজন নবজাতক ও প্রসূতি সুস্থ আছেন। তবে নবজাতকরা শারীরীকভাবে দুর্বল থাকায় বিশেষ তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। 

নবজাতকদের বাবাস্থানীয় একটি মসজিদের ইমাম ফারুক রাঢ়ী জানান, সোমবার সকালে আমাদের বাড়ি মেহেন্দীগঞ্জে অসুস্থ হয়ে পড়েন আমার স্ত্রী। তাকে দ্রুত বরিশাল এই হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাৎক্ষণিক সিজার করতে বলেন। সিজারের আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যায় তিনজন সন্তান। আমি খুব খুশি হয়েছি। আমাদের আরো দুজন সন্তান রয়েছে।

হাসপাতালটির কর্তব‌্যরত চিকিৎসক লিটন হালদার বলেন, বর্তমানে নবজাতক ও প্রসূতি সকলেই সুস্থ আছেন। তবে তারা দুর্বল হয়ে পড়েছেন। আমরা তাদের বিশেষ তত্ত্বাবধায়নে রেখেছি। 

তিনি জানান, প্রসূতি ও নবজাতকদের যত্নে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু