• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইসরায়েলের হয়ে

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

   ২৫ জুন ২০২৫, ০২:০৮ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের অধীনস্থ সংবাদ সংস্থা মিজান এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা শুধু গুপ্তচরবৃত্তির সঙ্গেই জড়িত ছিলেন না, বরং তারা দেশটিতে ‘হত্যাকাণ্ড সংঘটনের জন্য’ সরঞ্জাম পাচারের চেষ্টাও করেছেন।

মিজান সংস্থার প্রকাশিত প্রতিবেদনে আরো জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইদ্রিস আলি, আজাদ শোজাই এবং রাসুল আহমাদ রাসুল। তাদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগ আনা হয় এবং আদালতের রায় অনুযায়ী তাদের দোষী সাব্যস্ত করে ফাঁসি কার্যকর করা হয়।

এদিকে, ইরান-ইসরায়েল সাম্প্রতিক ১২ দিনের সংঘাত চলাকালীন সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম নূর নিউজ।

ইরানি কর্তৃপক্ষ বলছে, দেশের নিরাপত্তা রক্ষা ও বৈদেশিক হুমকি মোকাবিলায় তারা কঠোর অবস্থান নিয়েছে এবং দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!