• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নেত্রকোণায় ৬ দিন ধরে নিখোঁজ ১৩ বছরের মাদরাসাছাত্র

   ২৪ জুন ২০২৫, ১০:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা সদর উপজেলার এক মাদরাসাছাত্র মো. তাওরাত (১৩) ছয়দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৭ জুন (মঙ্গলবার) সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার এখন সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে।

পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় তাওরাত। তাকে সর্বশেষ দেখা যায় নেত্রকোণা সরকারি কলেজের সামনে। এরপর আর বাসায় ফেরেনি এবং মাদরাসায়ও যায়নি সে।

তাওরাতের পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
সোহান – ০১৬১১-৫৭০৪৩২
সাইফুল – ০১৭১২-৯০৭৩৯৮

তাওরাতের খোঁজে তার স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমেও সাহায্য চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

তাওরাতের সন্ধান পেতে কেউ যদি কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, পরিবারের কাছে তা হবে অমূল্য—বলে জানিয়েছেন তার বড় ভাই।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু