• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইসরায়েলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

   ২৪ জুন ২০২৫, ১০:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেও ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি আবার শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ নিয়ে বাসিন্দাদের আবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছেন, ইরানি হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সতর্কতা সংকেত পাওয়ার পর আপনাকে অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। 

এই সতর্কতা জারি করার কিছুক্ষণ আগেও ইরান ইসরায়েলে আরেক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তিনজন নিহত হয়েছে। 

এনিয়ে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় পর ইরান থেকে পঞ্চম দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!