• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ওয়াসিম আকরামের রেকর্ড ভাঙলেন বুমরাহ

   ২২ জুন ২০২৫, ০৫:০৫ পি.এম.
ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক

সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিলেন জাসপ্রীত বুমরাহ। সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) অনুষ্ঠিত খেলায় সর্বোচ্চ ১৪৮ উইকেটের মালিক এখন এই ভারতীয় পেসার।

শনিবার (২১ জুন) হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ শুরু করেন বুমরাহ। ম্যাচের প্রথম ইনিংসেই ইংল্যান্ডের শুরুর দুটি উইকেট তুলে নিয়ে একদিকে যেমন ভারতকে এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য, অন্যদিকে গড়েন অনন্য এক রেকর্ড।

বুমরাহর এই ১৪৮ উইকেটের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৩৮, ইংল্যান্ডে ৪০, নিউজিল্যান্ডে ৬ এবং অস্ট্রেলিয়ায় ৬৪টি।

১৪৬ উইকেট নিয়ে ওয়াসিম আকরাম দ্বিতীয় অবস্থানে। সেরা পাঁচের অপর তিন বোলার হলেন অনিল কুম্বলে, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। তাদের উইকেট সংখ্যা যথাক্রমে ১৪১, ১৩০ ও ১২৩টি। এই অঞ্চলে (সেনা) রান করার দিক দিয়েও ভারতীয়দের আধিপত্য। এই চার দেশে ৫ হাজার ৩৮৭ রান করে শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার