• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান বরাদ্দ দিতে হবে- আমিনুল


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ০৭:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, মুসলিম বাজারে ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান বরাদ্দ দিতে হবে। যেসব আওয়ামী লীগপন্থী দোসরদের মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকান বাতিল করে প্রকৃত সদস্যদের মাঝে ন্যায্যভাবে দোকান বরাদ্দ দিতে হবে।

শনিবার (২১ জুন) বিকালে রাজধানীর পল্লবীতে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘যারা আওয়ামী স্বৈরাচারের দোসর তাদের কোনো দোকান থাকবে না। যারা অন্যায়ভাবে দোকান দখল করেছে, তাদের দোকান বাতিল করতে হবে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না।গত ১৭ বছরে দেশজুড়ে যেভাবে জুলুম-নির্যাতন হয়েছে, তার ভাগীদার আপনারাও হয়েছেন। আজ আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন, কিন্তু এই অধিকার আপনাদের আওয়ামী লীগ সরকারে সময়ে ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না বরং ন্যায্যতা ও নিয়মের মধ্যে থেকেই কাজ করবে।’

সভায় উপস্থিত মুসলিম বাজার সমিতির সদস্যরা একে একে তাদের বিভিন্ন অভিযোগ ও দুর্দশার কথা তুলে ধরেন। সমিতির সদস্য হয়েও কোনো দোকান বরাদ্দ পাননি বলেও জানান কেউ কেউ। বরং আওয়ামী লীগ সরকারের সময় তাদের দোকান ঘর আত্মসাৎ করা হয়, নানাভাবে হয়রানির শিকার হতে হয়, এমনকি মিথ্যা মামলাও দেওয়া হয় বলেও জানান।

সভায় সমিতির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মাস্টার।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, তাঁতীদল ঢাকা মহানগর উত্তর সভাপতি শামসুন্নাহার বেগম, মহানগর সদস্য ইব্রাহিম খলিল, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, পল্লবীর ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৯১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির কোষাধ্যক্ষ ফজলুল হক লাভলু, যুগ্ম সম্পাদক পলাশ হোসেন মোল্লা এবং সদস্য তাইজ উদ্দিন সরকার। সভায় নেতারা সমিতির সার্বিক অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বাজারটিকে একটি আধুনিক ও সুশৃঙ্খল শপিংমলে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ িএমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন