• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বাসদ নেতা আটক

   ২১ জুন ২০২৫, ১১:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ফেসবুকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা হিমাংশু বর্মন হৃদয়কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) দুপুরে পীরগাছা বাজারস্থ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, হিমাংশু বর্মন হৃদয় পীরগাছা বাজারের একজন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন বাসদ এর পীরগাছা উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বছর খানেক আগে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন বলে জানা গেলেও কোনো পদে আছেন কি না এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘কমলিনী জুয়েলার্স’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হচ্ছিল। অনেকে তার পোস্টগুলোর স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ জানিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন। পরে শুক্রবার দুপুরে পীরগাছা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী কালবেলাকে জানান, তার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে সাইবার সুরক্ষা আইনে (২০২৫) মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার