• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

   ২১ জুন ২০২৫, ১১:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মূখ্য ভূমিকা লাগবে।

শনিবার (২১ জুন) নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি। এসময় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাচনের রোডম্যাপের বিষয়ে সিইসি বলেন, প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে। আমাদেরও একটি কর্মপরিকল্পনা আছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে। এটি আমাদের সম্ভাব্য পরিকল্পনা। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে পরিকল্পনা হাতে নিয়েছি।

তিনি বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মূখ্য ভূমিকা লাগবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা নিতে হবে, সরকারি কর্মকর্তাদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সাহায্য নিতে হবে, আমরা যথা সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করলে তারিখের বিষয়ে জানতে পারবেন আপনারা।

সরকার সঙ্গে বৈঠকে কবে বসবেন কিনা- জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, সরকারের দেখা করার বিষয়টি এমন নয় যে ঘোষণা করে দেখা করতে যেতে হবে। সরকারের সঙ্গে ফরমালি -ইনফরমালি যোগাযোগ হতেই পারে।

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, সরকারের ধারে কাছে নাই বিষয়টি কিন্তু এমন না। সরকার বিভিন্ন সংস্কারের সঙ্গে নির্বাচন কমিশন জড়িয়ে, কাজেই আমরা সরকারে এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এগুলোকে ধারণা করেই আমাদের এগিয়ে যেতে হবে। সময়ে হলে আপনারা সবকিছু জানতে পারবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন