• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

   ২০ জুন ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব করেছে সরকার। দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এই পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্রসচিব হিসেবে আসাদ আলম সিয়াম দায়িত্ব পালন করবেন। শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হবে।

দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন দায়িত্ব দেওয়ার ৮ মাসের মাথায় অন্তর্বর্তী সরকার পদ থেকে সরিয়ে দেয় তাকে। গত ২২ মে তিনি ছুটিতে যান। তার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

জানা যায়, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তখনকার পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের দপ্তরে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী