• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ডিএসসিসিতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে

আর বসে থাকার সুযোগ নেই: আসিফ মাহমুদ

   ১৯ জুন ২০২৫, ০৩:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে, তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে একটু সমস্যা চলছে৷ আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন৷ সেখানে নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে এখন আর বসে থাকার সুযোগ নেই। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গুর প্রকোপ নিয়ে আমরা সতর্ক আছি৷ এ নিয়ে আমরা খুব দ্রুত বিস্তারিত আলোচনা করব৷ আপনারা জানেন দক্ষিণ সিটি করপোরেশনে কিছু সমস্যা চলছে৷ তারপরও আমরা বাইরে থেকে যতটুকু পারছি কাজ করছি৷

কিছু এলাকার প্রতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেসব এলাকার অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, দারিদ্র্যের হার উত্তরবঙ্গের দিকে কিছুটা বেশি৷ তাদের প্রতি আমাদের কিছু প্রতিশ্রুতি রয়েছে৷ এসব এলাকায় গুদাম না থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন না ফসলের৷ ফলে আমরা সেসব এলাকায় গুদাম স্থাপন এবং প্রক্রিয়াকরণ জোনের জন্য উদ্যাগ নেব৷ তিস্তা নদীর ভাঙনের ফলে যারা গৃগহীন হয়েছেন তাদের পূনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে৷

তিনি বলেন, রাজনৈতিক প্রিভিলেজের কারণে কোনো এলাকায় বেশি উন্নয়ন আর কোনো এলাকায় কম উন্নয়ন যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে৷ এমনটা যাতে আর না হয়৷ আমরা দেখেছি গোপালগঞ্জের একটি উপজেলায় গেলে দেখা যাচ্ছে কতটুকু উন্নয়ন হয়েছে আর রংপুরের আরেকটি জেলায় কতটুকু উন্নয়ন হয়েছে৷ 

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছে৷ সুতরাং এই অল্প সময়ে লাইব্রেরি স্থাপনের মতো এরকম উদ্যোগ নেওয়া খুব চ্যালেঞ্জিং৷ আমরা মাত্র ২৩ কোটি টাকায় সারাদেশে ১১টি জেলার ৪৪টি পাবলিক লাইব্রেরি করছি৷ আমরা খুব দ্রুত দেশের সকল উপজেলায় পাবলিক লাইব্রেরি করার প্রকল্প হাতে নেব৷ আমরা এমন একটা লাইব্রেরী করতে চাই যেখানে সবাই আসতে আগ্রহ করবে৷ অন্য সরকারি ভবনের মতো পড়ে থাকবে না৷ 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী