• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

   ১৮ জুন ২০২৫, ০৩:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক
কক্সবাজারের আলোচিত সাবেক এমপি জাফর আলমকে সাত মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮জুন) চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শ্যোন অ্যারেস্ট দেখাতে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয় জাফর আলমকে।এদিন সকাল ১০টার পর জেলা পুলিশের একটি প্রিজন ভ্যানে করে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়।

জাফর আলম কক্সবাজার-১ আসনের সাবেক এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

আদালত সূত্র জানায়, বিগত ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যােন অ্যারেস্ট দেখানো হয় পুলিশের পক্ষ থেকে। সেসব মামলার শুনানি করা হয় আজ। এ সময় আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানি শেষে সাত মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সর্বোচ্চ চার দিন ও সর্বনিম্ন দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলাগুলোর মধ্যে চকরিয়া থানার পাঁচটি এবং পেকুয়া থানার দুটি মামলা রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি